• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০৮
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি: 
যশোরের কেশবপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, পৌর জামায়াতের আমির জাকির হোসেন প্রমুখ।
সভায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।