• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ পেট্রোল বোমা উদ্ধার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি :
যশোরের অভয়নগরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, অ্যামোনেশন, চাইনিজ কুড়াল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামে আব্দুল্লাহ আল মারুফ (২৮) নামে এক যুবকের বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়। 

এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে আব্দুল্লাহ আল মারুফ পালিয়ে যায়। সে চলিশিয়া গ্রামের মৃত আ. করিম মোল্যার ছেলে। 
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মাহফুজের নের্তৃত্বে সোমবার ভোর রাতে চলিশিয়া গ্রামে আব্দুল্লাহ আল মারুফের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মারুফ পালিয়ে গেলেও তার বসতঘর থেকে ৪টি পেট্রোল বোমা, ২ পিস অ্যামোনেশন, একটি চাইনিজ কুড়াল, ১টি হকস্টিক, ৫টি চাপট, ৩টি রামদা ও ৩টি ছুরি উদ্ধার করা হয়। সকালে উদ্ধারকৃত অস্ত্র ও পেট্রোল বোমা অভয়নগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘যৌথবাহিনী কর্তৃক দেশীয় অস্ত্র, অ্যামোনেশন, চাইনিজ কুড়াল ও পেট্রোল বোমা হস্তান্তর করা হয়েছে। কোনো আসামি আটক নেই। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’