অভয়নগরে ইমাম ও মাংস প্রস্তুতকারীদের সচেতনতামূলক প্রশিক্ষণ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬, ৬:২২
অভয়নগর (যশোর) প্রতিনিধি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে যশোরের অভয়নগরে কোরবানির পশু জবাই, মাংস প্রস্তুতকরণ, চামড়া সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ইমাম ও মাংস প্রস্তুতকারীদের (কসাই) অংশগ্রহণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে সচেতনতামূলক এ প্রশিক্ষণের আয়োজন করে অভয়নগর উপজেলা প্রশাসন ও নওয়াপাড়া পৌরসভা।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওয়াপাড়া পৌরসভার প্রশাসক শেখ সালাউদ্দীন দিপু। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তা মো. আকবার আলী টোকন।
উপজেলা ও পৌর এলাকার ৩০জন প্রশিক্ষনার্থী সচেতনতামূলক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শেষে তারা জানান, সরকারের এই উদ্যোগ কোরবানির সঠিক পদ্ধতি অনুসরণ, চামড়ার গুণগতমান রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :