যশোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই জন গুরুতর আহত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬, ১৭:৩৬
স্টাফ রিপোর্টার :
যশোরে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির এক অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আহত দুজনই ‘হক বিস্কুট কোম্পানি’র কর্মী। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) আনুমানিক রাত ৯টা ৪০ মিনিটে শহরের নিউমার্কেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার শৈলকূপা গ্রামের রুবেল (৩০) এবং সাতক্ষীরা জেলার বাসিন্দা হুমায়ুন কবির (৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে নিউমার্কেট এলাকা থেকে রুবেল ও হুমায়ুন কবির পৃথক দুটি মোটরসাইকেল চালিয়ে পালবাড়ির দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাতনামা ট্রাক তাঁদের মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনই সড়ক থেকে ছিটকে পড়ে রক্তাত ও গুরুতর আহত হন।
ঘটনার পরপরই আশপাশের পথচারীরা দ্রুত এগিয়ে আসেন এবং রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনাকবলিত দুই ব্যক্তির শারীরিক অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতালে আনার পর তাঁদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও উন্নত চিকিৎসার স্বার্থে জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর (রেফার্ড) করা হয়েছে।
আপনার মতামত লিখুন :