• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মণিরামপুরে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩০
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
যশোরের মণিরামপুরে থানা পুলিশের এক সফল অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মণিরামপুর থানার খেদাপাড়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ আনিছুর রহমান ও এএসআই (নিঃ) নির্মল গাইন সঙ্গীয় ফোর্স নিয়ে খেদাপাড়া এলাকা বিশেষ অভিযান ডিউটি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮:৩০ ঘটিকার সময় মণিরামপুর থানাধীন গালদা গ্রামস্থ পুলেরহাট-রাজগঞ্জ রোডের তালতলা মোড়ে ওয়ালটন শো-রুমের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে যশোর-সাতক্ষীরা অঞ্চলের চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী মোঃ জাহিদ হোসেন (৩০) ও মোঃ সাজ্জাদ হোসেন (৩১)-কে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— সাতক্ষীরা জেলা সদরের বাকাল ইসলামপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর গাজীর ছেলে মোঃ জাহিদ হোসেন (৩০) এবং একই থানার পলাশপোল গ্রামের শেখ মনিরুল ইসলামের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন (৩১)।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আজ (৩ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে মণিরামপুর থানা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।