• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সিরাজুল ইসলামের ইন্তেকাল


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬, ৬:১৪
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর (যশোর) প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সিরাজুল ইসলাম (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার রাতে যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। 

সিরাজুল ইসলাম দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মৃত্যুর খবর শুনে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ এলাকার সর্বস্তরের মানুষ তাঁর বাড়িতে উপস্থিত হন। শনিবার জোহর নামাজ বাদ জানাজা শেষে পাঁজিয়া গ্রামের পারিবারিক কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।