• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল উদ্ধার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৩
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার :
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় পৌনে আট লাখ টাকা।
​আজ সোমবার (১৯ অক্টোবর) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি’র একটি চৌকস টহলদল সীমান্ত এলাকায় এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি’র টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয় এবং চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৭৬টি শাড়ি, ৩টি কম্বল, ০.৫ কেজি জিরা, ৭ প্যাকেট ফুসকা, ১.৫ কেজি কিসমিস এবং ১০১টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।

​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিজিবি নিয়মিতভাবে চোরাচালানি মালামাল ও মাদক জব্দ করতে সক্ষম হচ্ছে।
​তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও মাদক নির্মূলে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।