• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

​যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬, ০৫:০১
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিনিধি:
"শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে উদযাপিত হয়েছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যশোরের যৌথ উদ্যোগে আজ সোমবার র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​যশোর কালেক্টরেট চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ​স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ​সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ​মুন্না বিশ্বাস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যশোরের উপমহাপরিদর্শক আরিফুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে শিশুশ্রম বন্ধ করা অত্যন্ত জরুরি। কেবল আইনের প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও মানসিকতার পরিবর্তনই পারে সমাজ থেকে শিশুশ্রম নির্মূল করতে। আমাদের প্রতিটি শিশুকে শিক্ষার আলোয় আলোকিত করে একটি শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

 র‍্যালি ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।