• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শা থেকে ২৯৭০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর র‌্যাব


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ জানুয়ারী ২০২৬, ১৫:৬
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
যশোরের র‌্যাব শার্শা থেকে ২হাজার ৯শ’৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো সাতক্ষীরার আশাশুনি থানার কাটাখালী গ্রামের আনিছুর রহমানের ছেলে বুলবুল সানা বুলি ও তার সহযোগী একই গ্রামের শিল্পী। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেটি জব্দ করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শার বেলতলা বাজারের তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসায় র‌্যাব। বাগআঁচড়া বাজার থেকে সাতক্ষীরার দিকে দ্রুত গতিতে একটি ডিসকভার মোটরসাইকেলে কৌশলে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এসময় বুলবুল সানা বুলির পরিহিত জ্যাকেটের পকেট থেকে ২ হাজার ৯শ’৭০ পিস  ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় তাদের কালো রঙের পুরাতন ডিসকভার ১১৫ সিসি মোটরসাইকেল। এ ঘটনায় র‌্যাব শার্শা থানায় মামলা দিয়ে আটক দুইজনকে সোপর্দ করেছে।