প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 20 January 2026, 15:12 ইং
শার্শা থেকে ২৯৭০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর র্যাব

নিজস্ব প্রতিবেদক :
যশোরের র্যাব শার্শা থেকে ২হাজার ৯শ’৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো সাতক্ষীরার আশাশুনি থানার কাটাখালী গ্রামের আনিছুর রহমানের ছেলে বুলবুল সানা বুলি ও তার সহযোগী একই গ্রামের শিল্পী। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেটি জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শার বেলতলা বাজারের তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসায় র্যাব। বাগআঁচড়া বাজার থেকে সাতক্ষীরার দিকে দ্রুত গতিতে একটি ডিসকভার মোটরসাইকেলে কৌশলে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এসময় বুলবুল সানা বুলির পরিহিত জ্যাকেটের পকেট থেকে ২ হাজার ৯শ’৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় তাদের কালো রঙের পুরাতন ডিসকভার ১১৫ সিসি মোটরসাইকেল। এ ঘটনায় র্যাব শার্শা থানায় মামলা দিয়ে আটক দুইজনকে সোপর্দ করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ