• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মাদক সেবন ও বহনের দায়ে যুবকের জেল-জরিমানা


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২০ জানুয়ারী ২০২৬, ১৫:৬
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে মাদক সেবন ও বহনের অপরাধে তারেক মোল্যা (৩০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে একশ টাকা জরিমানা করা হয়।
রবিবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ডোমরা চন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের সামনে এই অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। দন্ডপ্রাপ্ত তারেক মোল্যা সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামের লোকমান মোল্যার ছেলে।



সোমবার (১৯ জানুয়ারি) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘রবিবার রাত ১২ টার দিকে সিদ্ধিপাশা ইউনিয়নে অভিযান চলাকালে তারেক মোল্যা নামে এক যুবককে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে ওই ব্যক্তি মাদক সেবন ও বহনের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পাশাপাশি তাকে একশ টাকা জরিমানা করা হয়েছে।’