যশোর শহরতলীর বিরামপুরের ইব্রাহিম চাকুসহ আটক
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪০
স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর শহরতলীর পুলেরহাট কৃষ্ণবাটি এলাকা থেকে বার্মিজ চাকুসহ ইব্রাহিম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ইব্রাহিম হোসেন শহরতলীর বিরামপুর পশ্চিমপাড়ার ইসাহাক গাজীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই মোহাম্মদ তানিম ইসলাম ও তার সহযোগীরা মোটরসাইকেলে করে ডিউটি পালন করছিলেন। ২০ ফেব্রæয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর পুলেরহাট কৃষ্ণবাটি এলাকার রুস্তম আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ইব্রাহিম হোসেনকে আটক ও তার পকেট তল্লাশি করে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় দ্রæত বিচার আইনে মামলা দিয়ে ২১ ফেব্রæয়ালি আটক ইব্রাহিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :