• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে হতদরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ এমপির


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬, ৬:৪৮
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে হতদরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কেশবপুর পাবলিক ময়দানে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ওই ছাগল বিতরণের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছাগল বিতরণ করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী।

এ সময় উপস্থিত ছিলেন কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাঈদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি প্রভাষক তবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, জামায়াতের কর্মপরিষদ সদস্য কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু প্রমুখ। 

ছবির ক্যাপসান: কেশবপুরে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে হতদরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ করছেন অধ্যাপক মোক্তার আলী এমপি।