• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে মোটরসাইকেল-সিএনজি-নসিমনের ত্রিমুখী সংঘর্ষ: অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত, আহত ১


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬, ২৩:৪১
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোর সদর উপজেলার চুরমনকাটি এলাকায় মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও গরু বহনকারী নসিমনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মজনুর রহমান (৪২) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় দুলাল (৪০) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল বুধবার (২৭ মে) রাত সাড়ে ৭টার দিকে চুরমনকাটি-বাগডাঙ্গা সড়কের একটি ইটভাটার সামনে এই  দুর্ঘটনাটি ঘটে।
মজনুর রহমান (৪২), যশোর জেলার চৌগাছা উপজেলার ১ নম্বর ফুলসারা ইউনিয়নের ফুলসারা গ্রামের (মাঝেরপাড়া) মৃত মতিয়ার রহমানের ছোট ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।
আহত দুলাল (৪০) একই গ্রামের আবুল হক মন্ডলের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে চুরমনকাটি বাগডাঙ্গা ইটভাটার সামনে বিপরীতমুখী ও একইমুখী মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা এবং একটি গরু বোঝাই নসিমনের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মজনুর রহমান ও দুলাল মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মজনুর রহমানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত দুলালের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে ঢাকায় রেফার্ড করা হয়েছে।