• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে 'জুনিয়র বিশ্বকাপ ফুটবল ২০২৬' এর জমকালো উদ্বোধন ​


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬, ১৪:৩১
ছবির ক্যাপশন: ad728

 স্টাফ রিপোর্টার :
বিশ্বকাপ ফুটবলের আবহ এবার ছড়িয়ে পড়েছে যশোরের শিশুদের মাঝেও। ৭ থেকে ১০ বছর বয়সী খুদে ফুটবলারদের নিয়ে ১৬ দলের অংশগ্রহণে যশোরে শুরু হয়েছে ‘রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ ফুটবল ২০২৬’।

​আজ শনিবার বিকেলে শহরের আর এন রোড ক্রীড়া চক্রের মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বীর মুক্তিযোদ্ধা শেখ মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান।

​টুর্নামেন্টের আহ্বায়ক ও ব্রাদার টিটোস হোমের অধ্যক্ষ মো. আলী আযম টিটো জানান, গত রবিবার এই টুর্নামেন্টের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। চূড়ান্তভাবে ২৪০ জন শিশুকে জনপ্রিয় ১৬টি দেশের নামে গঠিত ১৬টি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

​আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে মো. আলী আযম টিটো বলেন, "শিশুদের কাছে বিশ্বকাপের আনন্দ পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন। তারা যেন নিজ নিজ প্রিয় তারকাদের অনুকরণ করে মাঠে খেলতে পারে, সেই অভিজ্ঞতা তৈরি করাই আমাদের লক্ষ্য। একই সঙ্গে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, তাদের শারীরিক ও মানসিক বিকাশ এবং দলগত চেতনা (টিম স্পিরিট) গড়ে তোলার দিকেও আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।

​আজকের উদ্বোধনী ম্যাচে চারটি দল মাঠে নামে। উদ্বোধনী পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ বনাম ব্রাজিল এবং দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে। খুদে ফুটবলারদের এই নান্দনিক খেলা দেখতে মাঠের চারপাশে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।