• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

​যশোরে সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি আহত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬, ০২:৩৫
ছবির ক্যাপশন: ad728

নিজেস্ব প্রতিনিধি: 

​যশোরে সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি আহত হয়েছে।  পিকআপ ও ইজিবাইককে বালুবাহী ট্রাকের ধাক্কায় তিনজন গুরুতর আহত হয়। আজ শুক্রবার (২২ মে) ভোর আনুমানিক সাড়ে তিনটার দিকে কোতয়ালী মডেল থানাধীন বাহাদুরপুর মান্দারতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​আহতরা হলেন— চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মৃত রহিদুল ইসলামের ছেলে সাফিন (৩২), যশোরের কোতয়ালী থানার উপশহর বি-ব্লকের মৃত নুর ইসলামের ছেলে রায়হান (৪০) এবং একই থানার কিসমত নওয়াপাড়া গ্রামের মহাসিন মোল্লার ছেলে ইয়াছিন (২০)।

​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোররাতে বাহাদুরপুর মান্দারতলা নামক স্থানে একটি মিনি পিকআপ ও একটি ইজিবাইক দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী বালুবাহী ট্রাক সজোরে সেগুলোকে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটিতে থাকা ওই তিন ব্যক্তি গুরুতর আহত হন।

​পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।  তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।