• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

আমেরিকার মধ্যপ্রাচ্য অধ্যায় শেষ করে দিল ইরান: ফরেন অ্যাফেয়ার্স


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৭
ছবির ক্যাপশন: ad728

আর্ন্তজাতিক ডেস্ক:
আমেরিকার ‘ফরেন অ্যাফেয়ার্স’ ম্যাগাজিন পশ্চিম এশিয়ায় বা মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্বের যুগ শেষ হওয়া নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছে। নিবন্ধটির লেখক মার্ক লিঞ্চের মতে, ইরান ‘ব্যর্থ একটি ব্যবস্থার শেষ নিঃশ্বাস’ নিয়ে এসেছে।

নিবন্ধে জোর দিয়ে বলা হয়েছে, আমেরিকার মধ্যপ্রাচ্য অধ্যায় শেষ।

‘১৯৯১ সাল থেকে যে আঞ্চলিক ব্যবস্থা কার্যকর ছিল, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যুদ্ধের ফলে সেটি বহু ক্ষতিগ্রস্ত ব্যবস্থার একটিতে পরিণত হয়েছে।’

‘তেহরানের শাসনব্যবস্থাকে উৎখাত করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যর্থতা কয়েক দশকের নিষেধাজ্ঞা ও সহিংসতার অসারতা প্রমাণ করেছে।’

‘ইরানের হামলা থেকে উপসাগরীয় মিত্রদের রক্ষা করতে কিংবা হরমুজ প্রণালি খোলা রাখতে যুক্তরাষ্ট্রের অক্ষমতা সেই মৌলিক নিরাপত্তা-সমঝোতাকে মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছে যে সমঝোতা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির নেটওয়ার্ক স্থাপনের যৌক্তিকতা হিসেবে কাজ করছিল।’

সূত্র: পার্সটুডে