• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

আদালতের বারান্দায় ‘মব’ সৃষ্টি করে আসামি অপহরণ চেষ্টা, মুচলেকা দিয়ে পার পেলেন বাদী


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
যশোর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় ‘মব’ সৃষ্টি করে আসামি অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে এক শ্রমিক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম মিন্টু গাজী, যিনি নিজেই ওই মামলার বাদী। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিচারকের নির্দেশে ওই শ্রমিক নেতাকে বেশ কিছুক্ষণ কাঠগড়ায় আটকে রাখা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৪ জানুয়ারি সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার মথুরাপুর ও ব্রাহ্মণগাতী গ্রামের সাতজনের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা করেন মিন্টু গাজী। বৃহস্পতিবার মামলার ধার্য দিনে আসামিরা আদালতে আত্মসমর্পণ করতে এলে তাদের ওপর চড়াও হন বাদী ও তার অনুসারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসামিদের দেখা মাত্রই মিন্টু গাজী ও তার ৮-১০ জন সহযোগী তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে মব সৃষ্টি করেন এবং জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আদালতে উপস্থিত আইনজীবী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আইনজীবীরা বিষয়টি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলামকে অবহিত করলে তিনি তাৎক্ষণিকভাবে মিন্টু গাজীকে পুলিশের মাধ্যমে আটক করে কাঠগড়ায় আটকে রাখার নির্দেশ দেন। দীর্ঘ সময় কাঠগড়ায় আটকে রাখার পর দুপুরে আদালতের কার্যক্রম শেষে ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না মর্মে মুচলেকা দিয়ে মুক্তি পান তিনি।
আসামিপক্ষের আইনজীবী রবিউল ইসলাম (৩) জানান, “ছয়জন আসামি আত্মসমর্পণ করতে এলে মামলার বাদী ও তার সহযোগীরা আদালতের বারান্দায় ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি করেন। বিষয়টি আমরা বিচারককে জানালে তিনি বাদীকে আটকে রাখার আদেশ দেন।”