ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬, ১০:৪৪
আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের রাজধানী তেল আবিবের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এবং দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ‘বেন গুরিয়ন’-এ বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিমানবন্দরের দক্ষিণ-পূর্বাঞ্চলে এই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে বলে জানা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই হামলার খবর নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
আপনার মতামত লিখুন :