• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ৪ জুলাই


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬, ১৭:৩২
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের (রেজি. নং-খুলনা ১৭০৪) ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মমিনুল ইসলাম মবিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, নির্ধারিত সময়সূচি অনুসরণ করে মনোনয়নপত্র সংগ্রহ, জমা, বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ৪ জুলাই ভোটগ্রহণের মাধ্যমে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।

নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে সংগঠনের সকল সদস্যকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।