নিজেস্ব প্রতিনিধি:
বর্তমান সরকারের ‘মেধা বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে যশোরে দিনব্যাপী স্টার্ট-আপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারণা প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা পর্যায়ের এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিম সাপোর্ট স্কিমের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সহকারী অধ্যাপক নাহিদ নেওয়াজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সহীলুদ্দীন এবং যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তাওমিদ হাসান ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ।
দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার ৮টি উপজেলার মোট ৮টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট, নতুন ব্যবসায়িক স্টার্ট-আপ পরিকল্পনা এবং সৃজনশীল ধারণা প্রদর্শন করে।
আপনার মতামত লিখুন :