অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যা,চলছে সকাল-সন্ধ্যা হরতাল
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬, ১০:৫৯
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। বুধবার (১৩ মে) সকাল ৬টা থেকে শিল্প ও বন্ধর নগরী নওয়াপাড়ায় এই হরতালের কর্মসূচি শুরু হয়।
নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ও কয়লা ব্যবসায়ী সমিতি এবং অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে এই হরতাল পালন করা হচ্ছে। সকাল থেকে হরতালের সমর্থকরা ব্যবসাপ্রতিষ্ঠান ও নওয়াপাড়া নদীবন্ধরের জাহাজ ও গোডাউন থেকে লোড-আনলোডের কাজ বন্ধ রেখে যশোর-খুলনা মহাসড়কে অবস্থান করছেন। মহাসড়কে টায়ার জ্বলিয়ে, বাঁশ ও ইট ফেলে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ রাখা রেখেছে।
এর আগে গত ৬ মে সন্ধ্যায় বাসা ভাড়া কেন্দ্রিক ব্যবসায়ী আনিছুর রহমানকে তার ৬তলা মার্কেট আকিজ ট্রেড ভ্যাভীর সামনে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাÐের পর মার্কেটের একটি দোকানের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যে ফটেজে দেখা যায়, আনিছুর রহমানকে তার মালিকানাধীন আনিছ ট্রেড ভ্যালী মার্কেটের সামনে বসে থাকা অবস্থায় শাহ মো. মাহমুদ নামে এক যুবক তাকে গালিগালাজ করছে। এরপর সেই যুবক তার কোমর থেকে চাইনিজ কুড়াল বের করে প্রকাশ্যে আনিছুর রহমানের মাখের বাম পাশে কোপ দিয়ে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় আনিছুর রহমানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৭মে রাত আনুমানিক ৩টার দিকে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে উপজেলার গুয়াখোলা গ্রামের শাহ মো. জোনায়েদের ছেলে শাহ মো. মাহমুদ ও তার সহযোগি একই গ্রামের নিছার আলীর ছেলে নাসির উদ্দিনসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
নিহত আনিছুর রহমান নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের পরিচালক ছিলেন। অভয়নগর থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘আনিছুর রহমান হত্যার ঘটনায় মনির হোসেন নামে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়েছে। প্রধান আসাসিসহ অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
আপনার মতামত লিখুন :