যশোর প্রতিনিধি:
যশোর জেলা পুলিশের উদ্যোগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)।
সভা সূত্রে জানা যায়, বৈঠকে জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, নতুন মামলা রুজু ও নিষ্পত্তি সংক্রান্ত বিষয়াবলী বিশদভাবে পর্যালোচনা করা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন থানা ও ইউনিটে চলমান চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলার সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও দ্রুত মামলা নিষ্পত্তিতে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
উক্ত অপরাধ পর্যালোচনামূলক সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন সার্কেলের কর্মকর্তাবৃন্দ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, সিআইডি ও পিবিআই যশোরের উর্ধ্বোতন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
আপনার মতামত লিখুন :