• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে বিএনপির নেতা পরিচয়দানকারী বিপুল মুহুরির ইয়াবা সেবনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬, ১৪:০৬
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক 
যশোর সদরের আরবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পরিচয়দানকারী বিপুল মুহুরির ইয়াবা সেবনের ভিডিও ভায়রাল হয়েছে। ভিডিওতে দেখাযাচ্ছে বিপুল মুহুরী ইয়াব সেবন করছেন ও তার সামনে একজন নেশাগ্রস্থ অবস্থায় বসে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিও ছড়িয়ে পড়লে আদালত পাড়াসহ শহরে ব্যপক সমালোচনার ঝড় উঠেছে।   

স্থানীয়দের সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে বেপরোয়া হয়ে ওঠেন বিপুল মুহুরী। কয়েকদিন আগে সাবেক মেম্বার ডালিমের অফিসে হামলা চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কদমতলা মোড়ের একটি বিরোধপূর্ণ জমি দখলের মধ্যেও তার নাম রয়েছে।

নানা ভাবে আলোচিত বিপুল মহুরির প্রকাশ্যে ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি বিএনপির দলীয় পরিচয়ে দীর্ঘদিন ধরে নানা অপকর্ম করায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে। বিপুলের কারণে দলের অবস্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে।

এ বিষয়ে বিপুল মহুরির সাংবাদিকদের জানান, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। ওই ভিডিও এআই দিয়ে তৈরি।  
সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক  জানান, বিষয়টি নজরে এসেছে। তদন্ত করে  ব্যবস্থা  নেয়া হবে।