• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে আওয়ামী লীগ নেতা লুৎফর কবীর বিজু জামিনে মুক্ত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬, ০৬:৩০
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
যশোর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লুৎফর কবীর বিজু জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ কারাভোগের পর সোমবার (৪ মে) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

বিজুর জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই আশরাফুল কবির বিল্লাল। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে সোমবার সন্ধ্যায় কারামুক্ত হন বিজু। কারাফটকে এসময় তার স্বজন ও রাজনৈতিক অনুসারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাত তিনটার দিকে শহরের আরএন রোড এলাকা থেকে লুৎফর কবীর বিজুকে আটক করা হয়েছিল। পরবর্তীতে তাকে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। ওই মামলায় দীর্ঘ কয়েক মাস হাজতবাসের পর আদালত তার জামিন মঞ্জুর করেন।