• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের বিরামপুরে নজরুলের জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১১
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
যশোরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, নৃত্য ও পরিবেশনার মধ্য দিয়ে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে যশোরের বিরামপুর বাবুপাড়া সরকার বাড়িতে ‘সনাতনী সংগীত নিকেতন, যশোর’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র গীতা পাঠের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজ শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ মো: আতিকুর রহমান। এতে সভাপতিত্ব করেন সনাতনী সংগীত নিকেতনের সভাপতি অখিল কুমার চক্রবর্তী।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষ্টিবন্ধন যশোরের সাধারণ সম্পাদক কবি আবুল কাশেম অমিও এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রত্নেশ্বর দাস।

সভায় বক্তৃতা করেন সনাতনী সংগীত নিকেতনের সহসভাপতি রতন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক প্রভাত কুমার দে,মহিলা বিষয়ক সম্পাদক মিতালী সরকার,সদস্য স্বজল দাস,সমিরণ বিশ্বাস, অধ্যাপক মো: শহীদুল আলম, রীজিয়া খাতুন, সুব্রতা চক্রবর্তী, শিক্ষক  অরবিন্দু কুমার চৌধুরী, নারায়ণ অধিকারী।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সনাতনী সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক অধ্যাপক গোপীকান্ত সরকার।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত পরিবেশন করেন শিল্পী জয়শ্রী চৌধুরী জয়া, কৌশানী রায় চৌধুরী ও কৃতীকা রায় চৌধুরী। শিল্পীদের সংগীতে তবলায় সঙ্গত করেন তবলচী মেহেদী মাহবুব।