যশোরে জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
স্টাফ রিপোর্টার :
যশোরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে সার্কিট হাউজ যশোরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
হাসপাতালের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবার মানোন্নয়ন, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের স্বাস্থ্যসেবা সহজীকরণের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা নাজমুল মুন্নী, যশোর জেলা প্রশাসক মো. আশেক হাসান, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু হাসনাত মো. আহসান হাবীব, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হোসাইন শাফায়েত, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ও ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :