• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

পুলিশ দেখে বস্তা ফেলে পালালো মাদক কারবারি: শার্শায় ১২ কেজি গাঁজা উদ্ধার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৮ অগাস্ট ২০২৬, ১৪:৩৩
ছবির ক্যাপশন: ad728

শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী দুই কারবারি ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল শিকারপুর এলাকায় অবস্থান নেয়। আভিযানিক দলটি শিকারপুর কমিউনিটি ক্লিনিকের পেছনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি হাতে থাকা একটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ভেতরে থাকা ১২ কেজি অবৈধ গাঁজা জব্দ করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের চালানের সাথে জড়িত পলাতক দুই কারবারির বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। আসামিদের পরিচয় শনাক্তকরণসহ তাদের দ্রুত গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।