যশোরে নিষিদ্ধ আওয়ামী যুবলীগের মিছিল, পাঁচজন আটক
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১০
নিজেস্ব প্রতিনিধি:
যশোর শহরে নিষিদ্ধ যুবলীগের ব্যানারে মিছিল করার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ । বুধবার মধ্যরাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে ।
আটককৃতরা হলো, শহরের কাজীপাড়া এলাকার আনসার আলীর ছেলে সৈয়দ তৌফিক জাহান, নুরল আলমের ছেলে শফিকুল ইসলাম সুজন, মৃত লোকমানের ছেলে বাবলু শেখ, শহিদুল ইসলামের ছেলে সোহান হোসেন ও ষষ্টিতলা এলাকার সৈয়দ আহমদের ছেলে আনোয়ার হোসেন বাবু।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ও রাতে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ফেসবুক পেজে যশোরে যুবলীগের দুটি কর্মসূচি পালন হয়েছে বলে দাবি করে ভিডিও প্রচার করা হয়। ভিডিওতে দেখা যায়, শহরের গরীবশাহ সড়কে অনুষ্ঠিত মিছিলে বিভিন্ন স্লোগান দেয়া হয়। এছাড়া একই পেজে যুবলীগের কর্মসূচি দাবি করে আরও একটি ভিডিও প্রচার করা হয়।
বিষয়টি জেলা পুলিশের নজরে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে একাধিক টিম মাঠে নামে এবং শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে গোপনে বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। এমনকি যুবলীগের মিছিলের সঙ্গেও তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় বুধবার গভীর রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে।
আপনার মতামত লিখুন :