• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে লাইভ বেকারিতে বাসি কেক বিক্রি : ভোক্তা অধিকারের অভিযানে অর্ধলাখ টাকা জরিমানা


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর শহরের  রেল রোড এলাকার লাইভ বেকারিতে বাসি কেক বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে অর্ধলাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার দুপুরে পরিচালিত এই অভিযানে অনিয়মের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, দুপুর ১২টার দিকে গোপন অভিযোগ ও নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে রেল রোডের লাইভ বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বেকারির ফ্রিজ ও সংরক্ষণাগার তল্লাশি করে বিক্রির জন্য রাখা বিপুল পরিমাণ বাসি কেক পাওয়া যায়।
তিনি বলেন, ভোক্তা অধিকার আইন অনুযায়ী বাসি ও নিম্নমানের খাবার বিক্রি করা গুরুতর অপরাধ। লাইভ বেকারিতে বিক্রির জন্য যেসব কেক রাখা হয়েছিল, সেগুলো পরীক্ষা করে দেখা যায় মেয়াদোত্তীর্ণ এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। যা সরাসরি ভোক্তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
অভিযানের সময় বেকারির মালিক মমিনুল ইসলাম প্রতিষ্ঠানে উপস্থিত না থাকায়  ম্যানেজার নুর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনিয়মের সত্যতা নিশ্চিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।