• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের ‘নিরাপত্তা সতর্কতা’


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশটিতে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার (৩০ জানুয়ারি) দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এই বিশেষ সতর্কতা জারি করা হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, নির্বাচনকালীন রাজনৈতিক সহিংসতা কিংবা চরমপন্থি হামলার ঘটনা ঘটতে পারে। বিশেষ করে নির্বাচনী সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় উপাসনালয় যেমন—গির্জা, মন্দির ও মসজিদগুলো এই ধরনের হামলার লক্ষ্যবস্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন নাগরিকদের উদ্দেশে বলা হয়, শান্তিপূর্ণ মনে হওয়া বিক্ষোভ বা সমাবেশগুলোও যেকোনো সময় সহিংস রূপ নিতে পারে। তাই সব ধরনের বড় জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

 উপলক্ষে নির্বাচন কমিশন কর্তৃক আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও বার্তায় উল্লেখ করা হয়। এই নিষেধাজ্ঞার কারণে ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাস সশরীরে সাধারণ সেবা সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন নাগরিকদের জন্য সাত দফা পরামর্শ পরিস্থিতি বিবেচনায় নিজ দেশের নাগরিকদের নিরাপত্তায় সাতটি জরুরি নির্দেশনা দিয়েছে দূতাবাস:
  • বড় ধরনের ভিড় ও বিক্ষোভ কর্মসূচি এড়িয়ে চলা।
  • সর্বদা নিজের আশপাশ সম্পর্কে সজাগ থাকা।
  • সর্বশেষ পরিস্থিতির আপডেট জানতে স্থানীয় সংবাদমাধ্যমে নজর রাখা।
  • চলাফেরার ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পুনর্বিবেচনা করা।
  • যাতায়াতের জন্য বিকল্প রাস্তার পরিকল্পনা রাখা।
  • জরুরি যোগাযোগের জন্য সবসময় মোবাইল ফোনের চার্জ নিশ্চিত করা।
  • সতর্কতা ও সাবধানতা বজায় রাখা।

জাতীয় নির্বাচনের ডামাডোলের মধ্যে বিদেশি নাগরিকদের জন্য দূতাবাসের এই সতর্কতা বিশেষ তাৎপর্য বহন করছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।