যশোরে অভিজাত খাবারের প্রতিষ্ঠান ‘ক্যাফে জান্নাত’-এর শুভ উদ্বোধন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬, ৬:৫২
স্টাফ রিপোর্টার :
যশোর শহরের ভোজনরসিকদের জন্য সম্পূর্ণ নান্দনিক রূপ ও আধুনিক আবহ নিয়ে যাত্রা শুরু করলো অভিজাত খাবারের প্রতিষ্ঠান “ক্যাফে জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট”। গতকাল শুক্রবার রাতে শহরের পুরাতন কসবা, ঢাকা রোডের পালবাড়ীতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
ক্যাফে জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের প্রোপ্রাইটর জিল্লুর রহমানের পিতা ইসমাঈল হোসেন ও মাতা সামনুর নাহার ফিতা কেটে এই নতুন হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পার্টনার মোহাম্মদ ইকলাস মুনাফ সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, যশোরবাসীর জন্য শতভাগ রুচিসম্মত, স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবারের নিশ্চয়তা নিয়ে তারা এই নবযাত্রা শুরু করেছেন। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও মনোরম পরিবেশে এখানে দেশি-বিদেশি নানাবিধ সুস্বাদু খাবারের আইটেম পাওয়া যাবে। মানসম্মত সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি দ্রুতই যশোর শহরের মানুষের মন জয় করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষ অংশে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি, ব্যবসায়িক সফলতা ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ক্যাফে জান্নাত কর্তৃপক্ষ তাদের এই নতুন পথচলায় যশোরের সর্বস্তরের জনগণের উপস্থিতি, সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেছেন।
আপনার মতামত লিখুন :