• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সকল প্রকার চাঁদাবাজি সমূলে ধ্বংস করা হবে- মোক্তার আলী


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৪৩
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি:
যশোর-৬ (কেশবপুর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলী বলেছেন, ‘জনগণ আমাকে ক্ষমতায় আনতে পারলে সকল প্রকার চাঁদাবাজি সমূলে ধ্বংস করা হবে। আমরা চাঁদাবাজ পছন্দ করি না, চাঁদাবাজি করি না।
রোববার বিকেলে কেশবপুর শহরের পাবলিক ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় নির্বাচনী জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেশবপুরের উন্নয়নে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে সকলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে কেশবপুরের স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণ, রাস্তাঘাটের উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর নিরাপদ শান্তিপূর্ণ কেশবপুর গড়ার লক্ষ্যে কাজ করবেন।
উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা রিজাউল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুস সামাদ, কেশবপুরে দাড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, উপজেলা খেলাফত মজলিসের নেতা শফিউল্লাহ, এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, যশোর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি ওবায়দুল্লাহ, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, কেশবপুরে জামায়াতের সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেনের ছেলে জাহিদ হাসান, জুলাই আন্দোলনে শহীদ তৌহিদুর রহমানের বাবা আব্দুল জব্বার মোল্লা প্রমুখ। জনসভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তবিবুর রহমান। জামায়াতের বিপুল পরিমাণ নেতাকর্মী ও সমর্থকরা মিছিল সহকারে নির্বাচনী জনসভায় হাজির হন।