আগামী ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে হৈবতপুর ইউনিয়ন জামায়াতের স্বাগত মিছিল ও সমাবেশ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৫
স্বপ্নভূমি ডেস্ক :
আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর অভিমুখে লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ৩১শে অক্টোবরের লংমার্চ বাস্তবায়নে আজ ২৯শে অক্টোবর বিকেলে বারীনগর (সাতমাইল) বাজারে একটি স্বাগত মিছিল ও মিছিল-পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন ১নং হৈবতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুর রহিম এবং ১নং হৈবতপুর ইউনিয়নের আমীর মাস্টার আমির হোসাইনসহ অন্যান্য ইউনিয়ন নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :