যশোরে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬, ১৬:৩৬
নিজস্ব প্রতিবেদক
যশোরে জাতীয় পার্টির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার শহরের বিডি হলে এই সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ।
কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আশরাফুজ্জামান আশু, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু, দলের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু এবং আহাদ ইউ চৌধুরী শাহীন। এছাড়া আরও উপস্থিত ছিলেন দলের যুব বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম শেখ এবং সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাসসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে খুলনা বিভাগীয় জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :