• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯
ছবির ক্যাপশন:

অভয়নগর (যশোর) প্রতিনিধি:
যশোরের অভয়নগরে সাত বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে লুৎফর রহমান (৬৮) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (০৫ অক্টোবর ২০২৬) রাতে উপজেলার কাদিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লুৎফর রহমান ওই গ্রামের মৃত মতো আলীর ছেলে।

মামলার এজাহার ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর মা আকিজ জুট মিলের একজন শ্রমিক এবং বাবা পেশায় ভ্যানচালক। তাঁরা পরিবারসহ কাদিরপাড়া গ্রামে সাগরিকা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

ঘটনার দিন সোমবার বিকেলে শিশুটিকে ঘরে একা রেখে তার মা কবিরাজ দেখানোর উদ্দেশ্যে বের হন এবং বাবা ভ্যান চালাতে যান। এই সুযোগে প্রতিবেশী বৃদ্ধ লুৎফর রহমান ঘরের ভেতর ঢুকে শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক নির্যাতনের চেষ্টা চালান।

পরে মা বাড়িতে ফিরলে শিশুটি কান্নাকাটি করে বিষয়টি বিস্তারিত জানায়। এ বিষয়ে লুৎফর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো জবাব না দিয়ে দ্রুত সটে পড়েন। পরে বিচার ও আইনি সুরক্ষার দাবিতে শিশুটির মা বাদী হয়ে সোমবার রাতেই অভয়নগর থানায় লুৎফর রহমানকে অভিযুক্ত করে লিখিত এজাহার দায়ের করেন।

অবশ্য গ্রেপ্তারের আগে অভিযুক্ত লুৎফর রহমান তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, স্থানীয় একটি কুচক্রী মহল ষড়যুদ্ধে জড়িয়ে তাঁকে ফাঁসাচ্ছে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, সাত বছরের শিশুটিকে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ পাওয়ার পরপরই মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত লুৎফর রহমানকে গ্রেপ্তার করে এবং আইনানুগ প্রক্রিয়ায় আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।