• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাঘারপাড়া জামাতের ইফতার মাহফিল


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬, ১৩:৫০
ছবির ক্যাপশন: ad728

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: 
যশোরের বাঘারপাড়ায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদরাসা চত্বরে উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।

উপজেলা সেক্রেটারী মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারী জনাব মো. গোলাম কুদ্দুস। এছাড়া বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াইয়া জিসান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাসুম বিল্লাহ, ইসলামী ছাত্র শিবির যশোর জেলা শাখার সভাপতি মোঃ মিনারুল ইসলাম এবং বাঘারপাড়া সিদ্দীকিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হায়দার আলী, মুফতি মাও. মইন উদ্দিন, মাও. বেলাল হোসাইন, নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোস্তফা সিকদার, প্রমুখ।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়েতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম।