• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সার-কীটনাশকের দোকানে হাজার লিটার জ্বালানি তেল, মজুদকারীকে জরিমানা


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৩
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি:

যশোরের অভয়নগরে পুস্পল কবিরাজ নামে এক ব্যবসায়ীর সার ও কীটনাশকের দোকান থেকে এক হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুদকারী ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর তত্তাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।  

মজুদকারী ব্যবসায়ী পুস্পল কবিরাজ উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী গ্রামের অমর কবিরাজের ছেলে।   

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের সামনে পুস্পল কবিরাজের সার ও কীটনাশকের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের ভেতরে মজুদকরা প্রায় ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানার আদেশ দেন।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারায় পুস্পল কবিরাজ নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা জ্বালানি তেল জব্দ করা হয়েছে।’