• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছায় মাদ্রাসা শিক্ষকদের আরবি ভাষা ও ব্যাকরণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৬
ছবির ক্যাপশন: ad728

চৌগাছা প্রতিনিধি:
মাদ্রাসা শিক্ষার্থীদের কাছে আরবি ভাষা ও সাহিত্যকে সহজ, সাবলীল ও আনন্দদায়কভাবে উপস্থাপনের লক্ষ্যে যশোরের চৌগাছায় দাখিল, আলিম ও ফাজিল পর্যায়ের শিক্ষকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণমূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টায় চৌগাছা কামিল মাদ্রাসার হলরুমে এই প্রশিক্ষণ ক্লাসের আয়োজন করা হয়। চৌগাছা কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবুল কালামের আয়োজনে এবং প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ড. আলাউদ্দিনের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি সম্পন্ন হয়।

প্রশিক্ষণে দাখিল, আলিম ও ফাজিল পর্যায়ের পাঠ্যবইয়ের জটিল বিষয়াবলী, বিশেষ করে আরবি ব্যাকরণের ‘নাহু-সরফ’ ও ‘আদব’ (সাহিত্য) বিষয়গুলো শ্রেণিকক্ষে সহজ ও কার্যকর উপায়ে উপস্থাপনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ক্লাস পরিচালনা করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার অধ্যাপক আলহাজ্ব মাওলানা আইয়ুব হোসেন। তিনি আরবি ব্যাকরণ এবং কোরআন-হাদিসের শব্দের তাহকিক, অর্থ ও ভাষাগত বিশ্লেষণ শিক্ষার্থীদের কাছে কীভাবে সহজ ও আকর্ষণীয় করা যায়, সে বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ‘ব্যতিক্রম হজ কাফেলা’র অঞ্চল প্রধান ও চৌগাছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ড. আলাউদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামান ও চৌগাছা কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ফখরুল ইসলামসহ অন্যান্য মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, আরবি শিক্ষার মানোন্নয়ন এবং শ্রেণিকক্ষকে শিক্ষার্থীবান্ধব করতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ ধরনের অ্যাকাডেমিক উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।