যশোর শংকরপুরের আলোচিত মাদক ব্যবসায়ী মশিউল আটক
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬, ০৪:৪৩
নিজস্ব প্রতিনিধি:
কলসের ভিতর রেখে মাটিতে পুঁতে রাখা ১শ'৩১ বোতল উইনকোরেক্সসহ যশোর শহরের শংকরপুরের আলোচিত মশিউলকে আটক করেছে র্যাব-৬। মঙ্গলবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটক মশিউল যশোরের শহরের শংকরপুরের হাসান ও মিজানের ছোট ভাই।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর ছোটনের মোড় এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। একটি বাড়ির পাশে মাটি খুঁড়ে তারা কলস উদ্ধার করে। উদ্ধার হওয়া কলসের ভিতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১শ'৩১ বোতল উইনকোরেক্স পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মশিউলকে আটক করা হয়। আটক মশিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :