কেশবপুরে ‘জীবন সন্ধ্যা’ গ্রন্থের মোড়ক উন্মোচন
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬, ০৮:২৫
কেশবপুর প্রতিনিধি:
যশোরের
কেশবপুরে কবি, নাট্যকার ও কথাশিল্পী মুনছুর আযাদের প্রকাশিত ‘জীবন
সন্ধ্যা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩
মার্চ) বিকেলে ইমাননগর মুজগুন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে কেশবপুর
ও মনিরামপুর উপজেলার সাহিত্য প্রেমিদের মিলন মেলায় এ অনুষ্ঠানের আয়োজন করা
হয়।
গ্রন্থ উন্মোচন পরিষদের আহ্বায়ক হাফেজ মাওলানা ফখরুল ইসলামের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ
সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোর-৬
(কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। বিশেষ অতিথি ছিলেন
বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ও শ্যামকুড়
ইউনিয়নের সমাজসেবক রফিকুল ইসলাম। শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায়
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাফেজ মাওলানা হাফিজুর রহমান। অনুষ্ঠানটি
কেশবপুর ও মনিরামপুর উপজেলার সাহিত্য প্রেমিদের মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের
দ্বিতীয় পর্বে সন্ধ্যায় ইসলামী সাংস্কৃতিক পরিবেশনার পর কবি মুনছুর আযাদ
রচিত ‘ওপারের ডাক’ নাটক মঞ্চস্থ করা হয়। যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া
ফেলে। দুই উপজেলার সাহিত্যপ্রেমী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো
আয়োজনটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।
আপনার মতামত লিখুন :