আইনজীবী হতে চায় চৌগাছার কৃতি শিক্ষার্থী সাবিকুন্নাহার শুকরিয়া
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯
নিজস্ব প্রতিবেদক:
ভবিষ্যতে ইউরোপের কোনো সুনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন দক্ষ আইনজীবী হতে চায় সাবিকুন্নাহার শুকরিয়া। তিনি চলতি বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে চৌগাছা উপজেলার পাশাপোল আমজামতলা মডেল কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়ে সফলতার সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
মেধাবী শিক্ষার্থী সাবিকুন্নাহার শুকরিয়া চৌগাছা উপজেলার কামরুজ্জামান ও মোমেনা খাতুন দম্পতির কন্যা। নিজের এই সাফল্যের পেছনে পিতা-মাতা, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের অসামান্য অবদান ও অনুপ্রেরণার কথা উল্লেখ করে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
লেখাপড়ায় উচ্চতর ডিগ্রি অর্জনের মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এই কৃতি শিক্ষার্থী। তার এই সাফল্যে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের বন্যা বইছে।
আপনার মতামত লিখুন :