• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ভোজন বাড়ি রেস্তোরা ও আবরন শপ এর সৌজন্যে ৭শ পথচারীর মাঝে ইফতার বিতরণ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬, ১৪:৪৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
ভোজন বাড়ি রেস্তোরা ও আবরন শপ এর সৌজন্যে শহরের দড়াটানা ভৈরব চত্বরে ৭শ পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয় 

ভোজন বাড়ি রেস্তোরা ও আবরন শপ এর স্বত্বাধিকারী সোহেল মাহমুদ বলেন, তার পরিবারের এবং আত্মীয়-স্বজন যারা পরলোক গমন করেছেন তাদের রুহের মাত্রা কামনায় আরে ছোট উদ্যোগ।  তিনি বলেন,“আমরা অবহেলিত মানুষের মুখে হাসি ফুটাতে চাই। মানুষের সুখ–দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকাই আমাদের প্রধান লক্ষ্য।  আমরা চাই আমাদের দেখাদেখি সমাজের আরো বিত্তবান মানুষ এভাবে মানুষের পাশে এসে দাঁড়াক। তিনি আরও বলেন, রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এই মাসে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।  যখন কোনো অভাবী পরিবারের মুখে হাসি দেখি, তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমরা আজ ৭শ মানুষের পাশে দাঁড়িয়েছি।ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।