• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

প্রেসক্লাব যশোরের নির্বাচন: দায়িত্ব গ্রহণ করল পরিচালনা কমিটি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৩
ছবির ক্যাপশন:

যশোর প্রতিনিধি:
প্রেসক্লাব যশোরের আগামী ১৯ সেপ্টেম্বরের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে নির্বাচন পরিচালনা কমিটি। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সদস্য সচিব অ্যাডভোকেট আনিছুর রহমান তাদের দায়িত্ব বুঝে নেন।

প্রেসক্লাব কার্যালয়ে আহবায়ক কমিটির কাছ থেকে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। হস্তান্তরকালে প্রেসক্লাব যশোরের আহবায়ক ফকির শওকত, সদস্য আহসান কবীর, নূর ইসলাম ও এম. আইউব উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পরপরই নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য পরিচালনা কমিটির চেয়ারম্যানকে ভবনের তৃতীয় তলায় একটি সুনির্দিষ্ট কক্ষ বরাদ্দ দেওয়া হয়। এখন থেকে ওই কক্ষ থেকেই নির্বাচন কমিশনের যাবতীয় দাপ্তরিক কাজ ও প্রস্তুতি পরিচালিত হবে।