• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে এসএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন ও করণীয় নির্ধারণে মতবিনিময় সভা


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৭ অগাস্ট ২০২৬, ১৩:৩০
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে এসএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন ও করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকদের নিয়ে ওই সভার আয়োজন করা হয়।

ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খাঁনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খান, আব্দুর রউফ, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, দীপঙ্কর দাস, শিক্ষক নূরুল ইসলাম খান, শিক্ষানুরাগী নাসির আহমেদ গাজী, অভিভাবক আলী আব্বাজ, স্বপন কুমার মল্লিক, লিপি বেগম প্রমুখ। 

সভায় কেশবপুরের ৫টি বিদ্যালয়ের ২০জন অকৃতকার্য শিক্ষার্থী, তাদের ১০জন অভিভাবক ও ৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করা হয়। এ সময় কেশবপুর উপজেলার ভাব প্রকল্পভুক্ত ১২টি বিদ্যালয়ের ফলাফল মূল্যায়ন করাসহ পরীক্ষায় অকৃতকার্যের কারণ জানা এবং ভবিষ্যতে করণীয় নির্ধারণ করা হয়েছে। ফলাফল মূল্যায়নে মঙ্গলকোট ইউনিয়নের আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে পাশ করায় ভাব বাংলাদেশ-এর পক্ষ থেকে গণিত শিক্ষক শফিকুল ইসলামকে একটি সনদপত্র ও পাঁচ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।