• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬, ৬:৪৫
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে শাহ আলী থানা পুলিশ। রবিবার (২৯ মার্চ) বিকেলে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর চিড়িয়াখানার সামনে স্থানীয় জনতা ফাহিমকে চিনতে পেরে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি জাহাঙ্গীর আলম সংবাদমাধ্যমকে বলেন, “মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা তাকে আটকে রেখেছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ দ্রুত তাকে হেফাজতে নেয়। আমরা জানতে পেরেছি, গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানের ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। বর্তমানে মামলাগুলোর বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।”

আর এস ফাহিম সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেডি ও সমসাময়িক বিষয় নিয়ে ভিডিও তৈরি করে পরিচিতি পান। তবে জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার আন্দোলনের সময় তার বিতর্কিত ভূমিকা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা ছিল। সেই ক্ষোভ থেকেই স্থানীয়রা তাকে চিনে ফেলে অবরুদ্ধ করে রাখে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হতে পারে। বর্তমানে তাকে শাহ আলী থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।