• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছায় ১ কেজি গাঁজাসহ আটক ১


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩
ছবির ক্যাপশন:

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মো. নাজির উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে চৌগাছা উপজেলার ১১ নম্বর সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের একটি ইটের সলিং রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। আটক নাজির উদ্দিন ওই গ্রামের মৃত ইয়াসিন মন্ডলের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই (নিঃ) বাবলা দাসের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রামকৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাজির উদ্দিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। পরবর্তীতে তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।