• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নিজস্ব অর্থায়নে মণিরামপুরের নিমতলা-কন্দর্পপুর সড়কে কালভার্ট স্থাপন


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৬
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের নিমতলা থেকে কন্দর্পপুর সড়কে দীর্ঘদিন ধরে রাস্তা কাটা থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী প্রায় ৩-৪ গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি এলাকাবাসির নজরে আসার পর পরিদর্শন করেন চেয়ারম্যান প্রার্থী শামিম হোসেন, দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়।

প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার সকালে স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে ওই স্থানে কালভার্ট স্থাপন করা হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ও ভোজগাতী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মো. শামিম হোসেন, ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বক্কার সিদ্দিকসহ স্থানীয় যুবক ও এলাকাবাসী।

এ বিষয়ে মো. শামিম হোসেন বলেন, “এলাকাবাসী বিষয়টি আমাদের দৃষ্টিতে নিয়ে আসার পর আমরা পরিদর্শনে গিয়ে দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রতিশ্রুতি অনুযায়ী কালভার্ট স্থাপনের কাজ করা হয়েছে।''