নিজেস্ব প্রতিনিধি:
যশোরে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস। ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের দড়াটানা ও ডিসি অফিস মোড় প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। র্যালিতে নার্সিং শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নিয়ে এই পেশার মহত্ত্ব তুলে ধরেন।
যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ আর্জিনা খাতুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেনযশোর জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তাবৃন্দ ও যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আপনার মতামত লিখুন :