• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

দেড়শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬, ১৪:৩১
ছবির ক্যাপশন: ad728

নিজ¯^ প্রতিবেদক
দেড়শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের কোতয়ালি থানা পুলিশ আটক এসএম আল মাসুদ ওরফে বাপ্পা শঞরের শংকরপুর পশ্চিমপাড়ার এসএম আবুল কাশেমের ছেলে ও ইনছান মিয়া সদরের বেড়বাড়ি গ্রামের মৃত ওয়াসিম উদ্দিনের ছেলে|   

যশোর কোতয়ালি থানা পুলিশের এসআই আলমগীর হোসেন জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুড়লির প্রাইম তেল পাম্পের সামনে অভিযান চালান| এ সময় সেখান থেকে এসএম আল মাসুদ বাপ্পা ও ইনছান মিয়াকে আটক করা হয়| আটক দুইজনের দেহ তল্লাশি করে এসএম আল মাসুদ বাপ্পার কাছ থেকে ১শ’ পিস ও ইনছান মিয়ার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়| এ ঘটনায় এসআই আলমগীর হোসেন বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা করেছেন| আটক এসএম আল মাসুদ বাপ্পার বিরুদ্ধে ৪টি ও ইনছান মিয়ার বিরুদ্ধে থানায় ৬টি মামলা রয়েছে| রোববার আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ|